৩ বছর পর দেশে ফিরলেন পাচার হওয়া ১৪ তরুণী


ভারতে পাচার হওয়া বাংলাদেশি ১৪ তরুণী তিন বছর পর দেশে ফিরতে সক্ষম হয়েছেন। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল বলে জানা যায়। সোমবার বিকেল ৩টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই ১৪ বাংলাদেশি তরুণীকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, “ফেরত আসা তরুণীদের মধ্যে ১০ জনকে রাইটস যশোর, দুইজনকে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতি ও দুইজনকে জাস্টিসান কেয়ার নামে এনজিও’র হেফাজতে দেওয়া হয়েছে।”
যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, “ফেরত আসা তরুণীরা তিন বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় তিন বছর লেগে যায়।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













