ব্রাজিল ফুটবলদলের বিমান বিধ্বস্তঃ ৬ জন জিবিত উদ্ধার


ব্রাজিলের একটি ফুটবল টিমসহ ৭২ জন যাত্রী নিয়ে কলোম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় সময় ৫টায় মেডেলিন শহরের বাইরে পাহাড়ি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৬ জনকে জিবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়ারসহ ৭২ জন যাত্রী ছিল। এসএ কাপের ফাইনাল খেলতে কলম্বিয়ায় যাচ্ছিলেন তাঁরা।
মেডেলিন রাজ্যের মেয়র ফেডেরিকো গুতিয়েরেজ জানিয়েছেন, ‘মনে হচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা। তবে দুর্ঘটনায় কবলিত সবাই বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।’
জস মারিয়া কোরডোভা ডি রিওনেগরো বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানের লাইসেন্স নম্বর সিপি ২৯৩৩। বিমানটিতে ব্রাজিলের শ্যাপেকোয়েন্সের ফুটবলাররা ছিলেন। তবে সম্ভবত তারা বেঁচে আছেন।
বিস্তারিত আসছে….
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













