শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেনাবাহিনী মোতায়েনে আপত্তি নেই আইভীর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, গত নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন দাবি করেছিলাম। এবারো সুষ্ঠু নির্বাচনে স্বার্থে নির্বাচন কমিশনার শুধু সেনাবাহিনী কেন, যে কোনো সংস্থাকে তলব করতে পারেন। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই।

তিনি বলেন, নির্বাচনী মাঠে এখন পর্যন্ত এমন কিছুই হয়নি যে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিবেন তা মেনে নিবো।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শহীদনগর ডিয়ারা এলাকায় নারীদের সঙ্গে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করবেন এবং নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরে যাবেন বলেও বিশ্বাস করেন তিনি।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, আপনারা কাজ করে যান, সমস্যা হলে আমাকে জানাবেন। কোনো রকম ভয় নেই। কেউ কিছু বললে আমাকে অবগত করবেন। জনগণের পাশে অতীতে ছিলাম এবং সব সময় থাকবো।

আইভী আরো বলেন, অনেক বড় বড় সমস্যা সমধান করে উন্নয়ন করেছি। আপনাদের এই সমস্যা তো অনেক ছোট সমস্যা। এলাকার এতোগুলো ড্রেন, রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। বাকি কাজগুলোও আগামীতে করে দিবো। এখানে যে রাস্তার কাজ বাকি আছে সেগুলোও দুইবার টেন্ডার দিয়েও কাজ করতে পারিনি আপনাদের এলাকার জমি সংক্রান্ত কাজের জন্য। তবে আগামীতে এ সকল সমস্যা সমাধান করবো।

এদিকে, ডা. সেলিনা হায়াৎ আইভী এলাকায় প্রবেশ করার পর স্থানীয় পুরুষদের পাশাপাশি নারীরাও ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেয়। এছাড়াও আইভীকে ভোট চাইতে না করেন। তারা বলেন,‘ভোট চাইবো আমরা, আপনি না। আমরা আপনার নির্বাচনের কাজ করবো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী