শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এইচআইভি নির্মূলে তরুণ সমাজকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

এইচআইভি নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি দেশের তরুণ সমাজসহ অন্যান্য সংস্থাসমূহের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি আজ ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, এইচআইভি সংক্রমণ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সমস্যা নয় বরং এইচআইভি আক্রান্ত ব্যক্তির ওপর সামাজিক, আর্থিক এবং মানসিক নেতিবাচক প্রভাব প্রবলভাবে পরিলক্ষিত হয়। এ কারণে এইচআইভি আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানসহ তাদের প্রতি মানবিক আচরণ ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন।

এইচআইভিমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেক ব্যক্তির মধ্যে সচেতনতা সৃষ্টির অপরিহার্যতা উল্লেখ করে তিনি বলেন, এইচআইভি নিয়ন্ত্রণ বা নির্মূল করার লক্ষ্যে প্রতিরোধ ও চিকিৎসা কর্মসূচিসমূহ বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা, পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক মনোবৃত্তির পরিচর্যা, উন্নত মননশীলতা এবং সুকুমার বৃত্তির অনুশীলন খুবই জরুরি।

হামিদ বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অনেকগুলো সূচক সাফল্যের সাথে অর্জন করতে সক্ষম হয়েছে, যার অন্যতম একটি হলো এইচআইভি সংক্রমণ হ্রাস।’

তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহে এইচআইভি সংক্রমণের উচ্চহার বিরাজ করলেও জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক ১ শতাংশের নীচে। এটি আমাদের মতো অতি ঘনবসতি দেশের জন্য একটি সুখবর। এই অর্জনে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের অঙ্গসংস্থাসমূহের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস’ উদ্যাপিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ