রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব নয়’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু সেটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জঙ্গিবাদ, মাদক পুলিশ একা প্রতিরোধ করতে পারবে না।

তিনি বলেন, জনগণের সর্বাত্মক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কোন কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব না। জনগণের সাথে পুলিশের দূরত্ব যত কমবে, মানুষ তত বেশি সেবা পাবে। অন্যদিকে পুলিশও উপকৃত হবে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, আইন প্রয়োগের চেয়ে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সোজা হয়ে যাবে।

সিএমপির কমিশনার ইকবাল বাহার বলেন, আমরা সত্যিকারভাবে জনগণের আস্থার ঠিকানা হতে চাই। সিএমপির এখন ওয়েবসাইট, ফেসবুক পেজ আছে। আমরা জনগণের সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত হয়ে তাদের মধ্যে নিরাপত্তাবোধটা জাগিয়ে তোলার কাজ শুরু করেছি।

মঞ্চে আইজিপি এবং সিএমপির বর্তমান কমিশনার ইকবাল বাহারের সঙ্গে হাজির হন সাবেক কমিশনারদের কয়েকজন। ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীও।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ