হট রাধিকা এবার শর্ট ফিল্মে


রাধিকা আপ্তে বরাবরই জরা হট্কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এ বার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে। বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত বলে মত রাধিকার।
চিরাচরিত বলি-হিরোইনদের ধাঁচে নন, কেরিয়ারে একের পর এক ঝুঁকি নিয়েছেন রাধিকা। থিয়েটারের আঙিনা ছাড়িয়ে বলিউডে পা রাখার পর সেখানেই টিকে থাকেননি। বরং বেশ ঝুঁকি নিয়েই পা রেখেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলুগু ফিল্মে। সফলও হয়েছেন। সুজয় ঘোষের শর্ট ফিল্ম ‘অহল্যা’য় তো তিনি খুব ভাল কাজ করেছেন।
রাধিকা মনে করেন, স্বল্পদৈর্ঘ্যের ফিল্মের শিল্পীদের প্রাপ্য পরিচিতি মেলে না। তা ছাড়া, বলিউড সব ধরনের শিল্পীদেরই তো পুরস্কার জোটে। কেবলমাত্র শর্ট ফিল্মের কলাকুশলীরাই নাকি কল্কে পান না। রাধিকার মতে, ফিল্মি অ্যাওয়ার্ডে শর্ট ফিল্মের মতো আরও একটা ক্যাটেগরি যোগ হলে এর জনপ্রিয়তা বাড়বে। আর দেশীয় দর্শকেরাও বিভিন্ন বিষয়ের ফিল্ম দেখতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













