রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে
মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া


মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশটির অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনকে কেন্দ্র করে প্রীতি ম্যাচ বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
নাম প্রকাশ না করে ওই মুখপাত্র আরো বলেন, মালয়শিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে মিয়ানমারের প্রতি মালয়েশিয়ার বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন করছে এবং তাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে আভিযোগ আছে।
এদিকে বুধবার মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, আগামী ৯ ও ১২ ডিসেম্বর মিয়ানমারের অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













