সায়মা হোসেন কাল প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন


সূচনা ফাউন্ডেশন এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি বাংলাদেশ-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন আগামীকাল প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ‘ইউনেস্কো-আমির জাবের আল আহমেদ আল-জাবের-আল সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট অব পার্সন উইথ ডিসএ্যাবিলিটিস’ শীর্ষক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন আগামী দু’বছরের জন্য ‘ইউনেস্কো-আমির জাবের মাল আহমেদ আল-জাবের-আল সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট অব পার্সন উইথ ডিসএ্যাবিলিটিস’-এর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল সম্পদ, সমাধান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অবস্থার উন্নয়নে প্রভূত অবদান রাখার জন্য ব্যক্তি ও সংস্থা উভয় ক্ষেত্রে কুয়েতর আর্থিক সহায়তায় এই পুরস্কার প্রবর্তন করা হয়।
প্রতিবন্ধীদের সমাজ ও উন্নয়নে সম্পৃক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সমর্থন আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের অর্ধ-দিবস ইভেন্টের অংশ হবে এই পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান।
এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘এচিভিং ১৭ গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট।’
অর্ধ-দিবস অনুষ্ঠান চলাকালে সায়মা হোসেন এই বিশেষ ক্ষেত্রে কাজ করছেন এমন উচ্চপর্যায়ের বক্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায়ও অংশ নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













