শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-প্রার্থনা আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় আজ (শুক্রবার) দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাঙ্গেরি যাত্রাকালে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরও নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির জন্য আওয়ামী লীগ এবং সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠন এই দোয়া ও প্রার্থনা কর্মসূচির আয়োজন করেছে।

জাতীয়ভাবে কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়, সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে খ্রিস্টান সম্প্রদায় বিশেষ প্রার্থনার আয়োজন করবে।

উল্লেখ্য, গত রোববার হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট `রাঙা প্রভাত`-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে তুর্কমেনিস্তানের আশখাবাতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে
যান্ত্রিক ত্রুটি সারানোর পর একই ফ্লাইটে চার ঘণ্টা বিলম্বে হাঙ্গেরি পৌঁছান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সারাদেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া এবং প্রার্থনা কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ