হিজাব না পরে ছবি তোলায় সৌদি নারীকে প্রাণনাশের হুমকি


হিজাব না পরে সামাজিক মাধ্যমে নিজের পোস্ট করায় প্রাণনাশের হুমকি পেয়েছেন এক সৌদি তরুণী।
নাস্তা করতে যাওয়ার সময় নিজের খেয়ালেই ছবিটি তুলেছিলেন মালাক আল শেহরি নামের ওই তরুণী। এরপর থেকেই কট্টরদের কাছ থেকে হত্যার হুমকি পেতে শুরু করেন তিনি।
বাধ্য হয়ে প্রথমে ছবিটি মুছে ফেলেন শেহরি। এতেও কাজ না হওয়ায় জীবনরক্ষার জন্য সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্টটিও ডিলিট করে দেন তিনি।
কিন্তু যা হওয়ার হয়ে গেছে। হিজাব ছাড়া ছবিটি সামাজিক মাধ্যমে বার বার পোস্ট হওয়ায় শেহরি না চাইলেও এখন তার ছবি দেখছে সবাই।
উগ্র সৌদিদের অনেকেই শেহরির মৃত্যুদণ্ড দাবি করেছে। কেউ আবার এর চেয়েও বেশি হিংস্রতা দেখিয়ে বলছে,‘ ওকে হত্যা করে লাশটি কুকুরদের সামনে ছুড়ে ফেলা হোক’, ‘আমরা রক্ত চাই’, ‘কঠোর শাস্তি হোক’।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













