সৌদিতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল মরুভূমি!


রাতারাতি বালির মরুভূমি বদলে গেল বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাৎ একেবারে শূন্যের নীচে! সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি হঠাৎ ঢেকে গেছে বরফের চাদরে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরল। এর আগে এমন কোন দিন এটি ঘটেনি। সৌদি আরবের উত্তরে আল জফের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নীচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। সৌদিতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল মরুভূমি!
হঠাৎ এই ভাবে বরফ পড়া নিয়ে যেমন তারা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড হয়ে যাবে কখনও ভাবেননি তারা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।সৌদিতে তুষারপাত, বরফের চাদরে ঢাকল মরুভূমি!
এমনিতে ওখানকার গড় তাপমাত্রা যথেষ্ট বেশি। তবে আবাহবিদদের মত, এই এলাকায় ঝড় হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এর সঙ্গে কিউমুলোনিম্বাস মেঘের জটলায় হঠাৎ অনেকখানি তাপমাত্রা কমে গিয়েছে। তুষারপাত হওয়ার এটাই প্রধান কারণ বলে তারা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













