বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিধ্বস্ত হওয়া বিমানের ফুটবলার আবার মাঠে নামতে পারেন

ব্রাজিলের চ্যাপেকোয়েন্স দলের ফুটবলারদের বহনকারী বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া এক খেলোয়াড় আবারও মাঠে নামতে পারবেন। ওই ফুটবলারের বাবা এমন খবর জানিয়েছেন।

হেলিও হারমিতো জামপিয়ার নামের ৩১ বছর বয়সী ওই ডিফেন্ডারকে গত সোমবার আহত অবস্থায় বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়। ওই সময় তিনিসহ আরো ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

চিকিৎসকরা জানান, হেলিও এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তাঁর ফুসফুস, হাঁটু, কব্জি ও মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বিমানটি। বুধবার সন্ধ্যায় মেডিলিনে ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল বিমানে থাকা চ্যাপেকোয়েন্স দলের। ফাঁস হওয়া এক অডিও বার্তা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানটি ‘জ্বালানি ছাড়াই’ চলছিল।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭৭ যাত্রী ছিলেন। তাঁদের মধ্য ৭১ জনই ঘটনাস্থলে নিহত হন। বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের প্রতি শোক প্রকাশ করেন মেসি, পেলেসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প