বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

সিনিয়র নেতাদের সঙ্গে রাতে খালেদা জিয়ার বৈঠক

দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, আজকের বৈঠকে মূলত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এই নির্বাচনে দলের প্রচারণার কৌশল কী হবে, সে বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠকে কারা উপস্থিত থাকবেন—জানতে চাইলে শায়রুল কবীর জানান, দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগের প্রার্থী ও প্রথম মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী