মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলাম অবমাননা: জাকার্তার গভর্নরের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভে প্রেসিডেন্টের সংহতি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গভর্নরের বিরুদ্ধে অন্তত দুই লাখ রক্ষণশীল মুসলিম বিক্ষোভ করেছে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর জাকার্তায় একটি বিক্ষোভে অংশ নিতে তারা জমায়েত হয়।

‘অহোক’ হিসেবে পরিচিত গভর্নর বাসুকি তাহাজা পুর্নামার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় তিনি এ অবমাননা করেন বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসে পুর্নামা নির্বাচনী প্রচারণার সময়ে বলেন, ইসলামিক দলগুলো কোরআনের আয়াত ব্যবহার করে তাকে ভোট দেয়ার ব্যাপারে ভোটারদের নিরুৎসাহিত করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিশ্চিত করেন, তার মামলাটি আদালতে উত্থাপিত হতে পারে। পুর্নামা একজন খ্রিষ্টান ও জাতিগতভাবে চীনা। দেশটিতে মোট জনসংখ্যার এক শতাংশ জাতিগতভাবে চীনা।

আকস্মিকভাবে দেশটির প্রেসিডেন্ট ও পুর্নামার রাজনৈতিক মিত্র জোকো উইদোদো বিক্ষোভ সমাবেশটিতে উপস্থিত হন। এ সময় তিনি সেখানে দাঁড়িয়ে ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট (এফপিআই)’র নেতা রিজিক শিহাবের বক্তব্য শুনেন। পুলিশ জানিয়েছে, তারা বিশৃঙ্খলার আশঙ্কায় সমাবেশ থেকে আটজনকে আটক করে। সমাবেশে সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রির বোন ও সঙ্গীত শিল্পী আহমেদ ধানী উপস্থিত ছিলেন। এএফপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প