২০১৭ সালেই ধ্বংস হবে পৃথিবী!


পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন খবর মাঝে-মধ্যেই প্রকাশ্যে আসে। এবারও ইন্টারনেট ছেয়ে গেছে সেই খবরে। সেইদিন নাকি আর সত্যিই বেশি দূরে নেই। ২০১৭ তেই শেষ হয়ে যাবে বিশ্ব। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে আগামী বছরের ডিসেম্বর মাসেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আর সেটা ঘটাবে একটা গ্রহ।
বিশেষজ্ঞদের মতে নিবিরু নামে একটি গ্রহ নাকি ধেয়ে আসবে পৃথিবীর দিকে। যা একশ হাজার বছর পরে পরে ফিরে আসে। নেপচুন আর মঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটার ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে। তখনই ঘটবে এই অঘটন।
তবে এই ধরনের কথা এই প্রথম যে শোনা গেল তা নয়। এর আগেও অনেকেই অনেক তথ্য ও পরিসংখ্যান দিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার যুক্তি খাড়া করেছেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। ২০০৩, ২০০৭, ২০১২ ও ২০১৫-প্রত্যেকটা বছরেই এমন আভাস দেওয়া হয়েছিল। তবে নাসা জানিয়ে দিয়েছে আমাদের মৃত্যু কোনো গ্রহের ধাক্কায় হবে না। সুতরাং, আমরা আপাতত বেঁচেই থাকব।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













