সৌদি শূরার সদস্য হলেন আইএসের হাতে নিহত যুবকের মা


২৯ জন নারী সৌদি শূরার নতুন সদস্য হয়েছেন। এদের মধ্যে কাওথার আল-আরবাস একজন। আরবাস একজন সাংবাদিক এবং লেখক হিসেবেই বেশ পরিচিত। তবে তিনি তার আত্মত্যাগী ছেলের কারণে বিশেষভাবে পরিচিত।
একটি মসজিদে আইএস জঙ্গিদের হামলা প্রতিহত করতে তার সাহসী ছেলে মোহাম্মেদ আল এসা নিজের জীবন বিসর্জন দিয়েছিল। ছেলেকে হারানোর পর থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শুরু করেন তিনি।
এসা এবং তার ভাইয়ের ছেলে এক আত্মঘাতীকে দাম্মামের একটি মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছিল। ওই আত্মঘাতীকে বাধা দেয়ায় তাদের দু’জনকেই হত্যা করা হয়।
আরবাস কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক করেছেন। তিনি সৌদি অ্যারাবিয়ান সোসাইটি ফর কালচার অ্যান্ড আর্টস পরিষদের সদস্য। বিশিষ্ট লেখক এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন তিনি। জাতীয় পরিচয় এবং ঐক্যর প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সৌদি শূরার নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। বাদশাহ সালমানের নেতৃত্বেই নতুন সদস্যদের নিযুক্ত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













