মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ জন নিহত


মেক্সিকোয় অপরাধের স্বর্গরাজ্য ভারাক্রুজে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।
কর্তৃপক্ষ গালফ উপকূলীয় এ রাজ্যে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। সেখানে অপরাধ সংঘঠনের জন্য মাদক ব্যবসায়ীরা দায়ী।
কর্মকর্তারা জানান, এ অঞ্চলে টহল দেয়ার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা সুচিলাপান শহরে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের হামলার শিকার হয়। হামলাকারীরা সেখানে একটি ছোট পাহাড়ের আড়ালে লুকিয়ে ছিল।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার পর নৌ সৈন্যের সহযোগিতায় পাল্টা হামলা চালালে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ১৪ সন্দেহভাজন অপরাধী নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













