প্রেসিডেন্টের জন্য নতুন প্লেন কেনার চুক্তি বাতিল চান ট্রাম্প


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বাহন হিসেবে এয়ারফোর্স ওয়ানের বহরে যে নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে তা সরকারের ব্যয় অনেক বাড়িয়ে দেবে। তাই এটার প্রয়োজন নেই।
তিনি গতকাল টুইটারে এক বিবৃতিতে বলেন, বোয়িং এয়ারফোর্স ওয়ানের জন্য নাকি নতুন ৭৪৭ উড়োজাহাজ তৈরি করছে। এর খরচ আমাদের ‘সীমার বাইরে’। দাম পড়বে ৪০০ কোটি ডলার! দরকার নেই নতুন প্লেনের। অর্ডার বাতিল করুন।
২ বা তার বেশি বিমান তৈরির জন্য বোয়িং এর সঙ্গে মার্কিন সরকারের চুক্তি রয়েছে। ২০২৪ সালের মধ্যে বিমানগুলো চালু করার কথা রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর বোয়িংয়ের শেয়ারের দাম ১ শতাংশ পড়ে যায়। কিন্তু বিকেলের মধ্যে আবারো শেয়ারবাজারে নিজেদের আগের অবস্থানে ফিরে এসেছে বোয়িং।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













