মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জানাজা শেষে ময়মনসিংহের পথে শাকিলের মরদেহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে শ্রদ্ধ নিবেদনের জন্য মসজিদের বারান্দায় তার মরদেহ রাখা হয়। এরপর মরদেহ ময়মনসিংহে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ মসজিদে আনা হয়।

জানাজার আগে তার ছোট ভাই মাহমুদুল হক রিপন বলেন, আমার ভাই আমাদের চেয়ে আপনাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তার চলার পথে কোন ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। কোনও দেনা-পাওনা থাকলে আমি পরিশোধ করে দেবো। আমার ভাইকে আপনারা সবাই মাফ করে দেবেন।

শাকিলের জানাজায় অংশ নেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাজা শেষে ১১টা ২০ মিনিটে লাশ ময়মনসিংহ শহরের উদ্দেশে একটি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। আজ বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের পৌর শহরের কবর স্থানে তাকে দাফন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে