ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৯২ জনের প্রাণহানি


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত অ্যাচেহ প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ৯২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এতে আরও অনেকে আহত হয়েছেন। অ্যাচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল তাতাং সুলায়মানের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে গেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকে। আহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতালে জায়গা না হওয়ায় পাশ্ববর্তী হাসপাতালে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে।
এ ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













