ভারতের সীমান্তে অস্ত্র সাজাচ্ছে চীন


ফের সীমান্তের কাছে সেনা সাজাতে শুরু করেছে চীন। ভারতের সীমান্ত জুড়ে চীনা সৈন্যের উপস্থিতি আরো বিস্তৃত হচ্ছে বলে চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর। কানওয়া এশিয়ান ডিফেন্স নামে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের সীমান্তের কাছে আরও বেশি মিসাইল ও ফাইটার জেট রাখতে শুরু করেছে বেইজিং। মূলত তিব্বত ও জিনজিয়াং-এর পশ্চিম অংশে রাখা হচ্ছে চীনা অস্ত্র।
ওই রিপোর্ট অনুযায়ী, চিন সেনা Jian-11, Jian-10 ও Kongjing-500 এয়ারক্রাফট রেখে ভারতের সীমান্তে। এছাড়াও রাখা হয়েছে দুটি ইঞ্জিন সহ Shenyang J-11, যা চীনে তৈরি হয় ১৯৯৮ সালে। এছাড়াও থাকছে Chengdu J-10 হালকা ফাইটার জেট।
উল্লেখ্য, এসবের আগেই ভারত-চীন সীমান্তে অত্যাধুনিক মিসাইল ব্রহ্মোস বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনা সৈন্যকে রুখতেই বসানো হচ্ছে এই অত্যাধুনিক ক্রুজ মিসাইল।
অরুণাচল প্রদেশ চীন সীমান্তের সবথেকে কাছের রাজ্য। তাই এই রাজ্য সবথেকে বেশি আশঙ্কায় থাকে। তাই অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের ৮৬৪ রেজিমেন্ট মোতায়েন করা হবে। একটা রেজিমেন্ট ৪ থেকে ৬টি ব্যাটারি ও ৩ থেকে ৪টি লঞ্চার অপারেট করতে পারে। ব্রহ্মোস হল সবথেকে দ্রুততম ক্রুজ মিশাইল। এটি ভূমি ও সমুদ্র দুই জায়গাতেই মোতায়েন করা যায়। মাটিতে থাকা ১০ মিটারের কোনো বস্তুকেই এই মিসাইল টার্গেট করতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













