আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু


পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনা বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।
অন্তত ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হবে। তবে, এখনও ঐ এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে জানা গেছে।
ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিবিসির একজন সংবাদদাতা।
এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা শনিবারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানায় বিবিসি বাংলা।
এদিকে, নিউ ইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানাচ্ছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













