ট্রাম্পকে ভোট দিয়ে অনুশোচনায় ভুগছে সমর্থকরা!


গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ের পেছনে তার ভক্ত-সমর্থকরা প্রধান ভূমিকা রাখেন।
তবে সেই সমর্থকরাই এখন বেশ অনুশোচনায় ভুগছেন তাকে ভোট দিয়েছেন বলে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিভিন্ন পোস্টে সমর্থকদের মধ্যে এই অসন্তোষের গন্ধ পাওয়া গেছে। খবর ইনডিপেনডেন্ট এর।
সমর্থকদের অনুশোচনার পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর বিভিন্ন নির্বাচনী প্রতিজ্ঞা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষেপেছেন তাঁর অনেক সমর্থক। সমর্থকদের অনেকেই বলছেন, ট্রাম্প নির্বাচনের আগে করা বিভিন্ন প্রতিজ্ঞা, জয় লাভ করার পর ভঙ্গ করেছেন।
একজন সমর্থক টুইট করেছেন, ‘ট্রাম্প আসলে হেরে গেছেন। তাকে দেখে মনে হচ্ছে, তিনি জানতেন না কী ঘটতে যাচ্ছে। আমি আমার ভোটের জন্য দুঃখ প্রকাশ করছি। ’
আরেকজন লিখেছেন, ‘হিলারিকে আটকের বিষয়টা কী হলো? আমি কি আমার ভোট ফিরিয়ে নিতে পারি? তুমি মিথ্যা বলেছিলে। ’
আরেক সমর্থক পোস্ট করেছেন, ‘আমি আমার ভোট ফিরিয়ে নিতে চাই। এর থেকে গ্যারি জনসনকে ভোট দেওয়া ভালো ছিল। ’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













