২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার


শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে শনিবার দেশব্যাপী ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। শুক্রবার এ খবর জানিয়েছে বাসস।
তিনি জানান, শনিবার সারা দেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
‘দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুকে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।’
এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান শনিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













