শাহজালালে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়ার কামাল নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।
আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। সারোয়ার কামালের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। আসার পথে এয়ারলাইন্সগুলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে। ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। এই সুযোগে বিদেশ থেকে আসা চোরাচালানকৃত পণ্য হাতবদল হয়ে ডমেস্টিক প্যাসেঞ্জার এর কাছে চলে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













