‘জাতির পিতা দেশের জন্য জীবন দেওয়ার শিক্ষা দিয়ে গেছেন’


উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দেওয়ার শিক্ষা আমাদের দিয়ে গেছেন।
তিনি বলেন, দেশের জন্য জীবন দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না।
কিছু মৃত্যু আছে যেগুলো আমাদের চেতনায় মহত্ব দান ও মর্যাদাবোধ সৃষ্টি করে।
মুক্তিযুদ্ধে যে পরিবারের সদস্য শহীদ হয়েছেন, তাঁরা সব সময় এই অহঙ্কারে ও গর্বে বংশ পরম্পরায় জীবনযাপন করবেন বলেও উল্লেখ করেন উপাচার্য।
আজ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে ‘লালন দর্শন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য সেমিনারের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলেন, ”আমাদের লালন দর্শনের কাছে ফিরে যেতে হবে। লালন সাহিত্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই। লালনের শিক্ষাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। এতে অসাম্প্রদায়িক ইতিবাচক দিক-নির্দেশনা পাওয়া যাবে। ”
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নতুন ধারা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারপারসন ড. মহসিনা আক্তার খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের ড. সায়েম রানা। মূল আলোচক হিসেবে এতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বেঞ্জামিন কস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













