শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জের নির্বাচনের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে : ফখরুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগে তিনি বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর।’

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে নিয়মিত গণসংযোগ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে আজ শনিবার নারায়ণগঞ্জে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনসহ জ্যেষ্ঠ নেতারা। সাখাওয়াত হোসেনকে পাশে নিয়ে তাঁরা সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় যান এবং মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন।

সাখাওয়াতকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জনগণের কাছে যাব। নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় তার ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, নির্বাচনের ভবিষ্যৎ। দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেনকে জয়ী করবেন- এটাই আমরা আশা করি।’

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মানুষ বিপদে আমাকে তাদের পাশে পেয়েছে। সে হিসেবে তারা আমার ওপর আস্থা রাখছে বলে বিশ্বাস করি। সামনে এর প্রতিফলন দেখবে সবাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী