রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধ্বসে নিহত অন্তত ৬০

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ কয়েকশ মানুষ ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত আছেন বলে জানা গেছে।

আজ রবিবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করে। সরকারি গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহতের সংখ্যা ২শ’ ছাড়াতে পারে। ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, ‘গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।’

গভর্নর এমানুয়েলের মুখপাত্র একেরেত উদহ বলেন, রাজ্য সরকার এ ঘটনার তদন্ত করবে।

মানহীন উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণনীতি না মানার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ২০১৪ সালে লাগোস শহরে গির্জার একটি হোস্টেল ধসে বহু মানুষ মারা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি