আইভীকে জেতাতে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে জেতাতে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর-দক্ষিণ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনের এক যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইভীর নৌকাকে জেতাতে সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে। এ ব্যাপারে সবাইকে নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যা করার তাই করবেন। সাংবিধানিকভাবে আমরা তা মেনে নেবো।
সভায় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













