দিয়াজের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
রোববার দুপুরে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত করে।
তিনি জানান, তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন ও আগের ময়নাতদন্তকারী চিকিৎসকসহ অন্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এছাড়া দিয়াজের দাঁত, গলার টিস্যু ও লিভার কিছু অংশ পরীক্ষার জন্য ঢামেকের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













