বাংলাদেশ ভ্রমণে সতর্কতা প্রত্যাহার করেছে জাপান


জাপান সরকার বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের জন্য সতর্কতামূলক পরামর্শ (অ্যাভাইজারি) প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনদিনের জাপান সফর শেষে দেশে ফিরে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
গত বছরের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর বাংলাদেশে জাপানি নাগরিকদের ভ্রমণ বিষয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক পরামর্শ জারি করে। তাতে বিশেষ প্রয়োজন ছাড়া জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য বলা হয়।
অর্থমন্ত্রী বলেন, জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের একদিন বৈঠক হল। ওই দিনই জাপানের অর্থমন্ত্রী তারো আসো’র সঙ্গে বৈঠক হয়। তিনি বললেন, আলোচনার কোন বিষয় নেই। কেননা সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই অ্যাডভাইজারি বাতিল। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন ধরণের রিজার্ভেশন আর নেই। এখন এটা ইফেকটিভ হতে যা সময় লাগবে।
মুহিত বলেন, সো দিস ওয়াজ এ ভেরিগুড ইনফরমেশন, ভেরি গুড থিংকস অব আমাদের দেশের জন্য। জাপানের যে রেস্ট্রিকশন বাংলাদেশের জন্য ছিল ইন ডুইং বিজনেস, দ্যাট হ্যাজ বিন উইথড্র।
মন্ত্রী বলেন, আমি ফিরে এসে প্রধানমন্ত্রীকেও এসব ব্যাপারে অবহিত করি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













