স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন


রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতিকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইট আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
’
বিমানবন্দরে এসে পৌঁছলে রাষ্ট্রপতিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি হামিদ গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













