ইয়েমেনে আইএসের আত্মঘাতী হামলায় ৪৮ সৈন্য নিহত


ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী অ্যাডেনে আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় ৪৮ ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে।
সরকারি কর্মকর্তারা রোববার নিহতের এ সংখ্যা জানান। প্রথমে ৩৫ জন নিহতের কথা বলা হলেও পরে তা সংশোধন করে ৪৮ সৈন্য নিহতের কথা বলা হয়।
অ্যাডেনের স্বাস্থ্য বিভাগের প্রধান আবদেল নাসের আল-ওয়ালি এএফপিকে বলেন, ‘আমাদের ৪৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। হতাহতদের সবাই সৈনিক।’
অ্যাডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি ব্যারাকে কয়েকশ’ সৈনিক তাদের মাসিক বেতন সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। সেখানে এক আত্মঘাতী বোমা হামলাকারী তার শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













