বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সত্যজিৎ রায়ের লেখা বলেই ফেলুদার এতটা কদর: সব্যসাচী চক্রবর্তী

সব্যসাচী চক্রবর্তী। ছোটপর্দা ও বড়পর্দার এক উল্লেখযোগ্য অভিনেতা। তার অভিনয়ের গাড়ি সেই ১৯৯২ সাল থেকে শুরু করে অদ্যাবধি চলছে। তবে সব্যসাচীর সবচেয়ে বড় অর্জন সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ হয়ে ওঠা। তাঁকে বাঙলি দর্শক ফেলুদা হিসেবে যথেষ্ট সমাদরের সঙ্গে গ্রহণ করেছে।

খানিকটা বিরতির পর ‘সমাদ্দারের চাবি’ আর ‘গোলকধাম রহস্য’ নিয়ে পর্দায় আসছে ফেলুদা। যেখানে নাম ভূমিকায় প্রত্যাবর্তন ঘটছে তার। তবে এসব নিয়েও বিতর্কের শেষ নেই!

কলকাতার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘আমি তো রাজি হলাম অনেক পরে। তার আগে তো কতজনের ছবি, ভিডিও পাঠালাম। আবিরের কথা আমিই বলেছিলাম। তারপর ইন্দ্রনীল সেনগুপ্ত, টোটা রায় চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য সবার নাম বলেছিলাম। বাবুদা সব নাকচ করে দিলেন। ’

বাবুদার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘এদের বয়স অনেক কম হয়ে যাচ্ছে। আমি একটু ম্যাচিওর্ড ফেলুদা চাই। তিনি চাইছিলেন এমন একজন ফেলুদা, যে কাউকে দাবড়ানি দিলে কাজ হবে। সেটার জন্য তার আমাকেই চাই। সো আই অ্যাম ব্যাক।’

তিনি বলেন, ‘একটা সময় আমিই ফেলুদা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সন্তোষ দাদা মারা যাওয়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ও ফেলুদা ছেড়ে দিয়েছিলেন। যদিও তার পরে জটায়ু ছাড়া দু’টো ফেলুদা সৌমিত্র বাবু টেলিভিশনের জন্য করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘সন্দীপ রায় বলেছেন বলে আমি ফেলুদা হিসেবে ফেরত এলাম। ফেলুদার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এটা সত্যজিৎ রায়ের লেখা। বাকি সবকিছু সেখানে নগণ্য। সত্যজিৎ রায়ের লেখা বলেই ফেলুদার এতটা কদর। সেখানে সন্দীপ রায় অনেক পরে আসেন। আমি তো বটেই। এবার কেউ যদি সত্যজিৎ রায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়, নামুক। ফেলুদার কোনও সাবস্টিটিউট এখনও পর্যন্ত নেই।’

সব্যসাচী চক্রবর্তী ১৯৭৫ সালে দিল্লির অ্যান্ড্রু কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করেন। দিল্লির বিখ্যাত হ্যান্স রাজ কলেজ থেকে তিনি বিএসসি ডিগ্রি নেন। ১৯৭৮ সালে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। অভিনয় ছাড়াও প্রকৃতি- পরিবেশের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। ১৯৮৬ সালে ঘর বাঁধেন মিঠু চক্রবর্তীর সঙ্গে, যিনি বাংলা টিভি জগতে জনপ্রিয় এক মুখ। তাদের সংসারের অপর সদস্যরা হলেন দুই ছেলে গৌরব ও অর্জুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত