রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমান বাংলাদেশ এমন কেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটের বিমানে যান্ত্রিক ত্রুটির রেশ কাটতে না কাটতেই আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ঢাকা থেকে মিয়ানমারগামী একটি ফ্লাইটে কেবিন এয়ার প্রেসারাইজেশান সিস্টেম বিকল হয়ে জরুরি অবতরণ করতে হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন রুটের বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটটি ৩৮ জন যাত্রী নিয়ে বেলা দেড়টার দিকে উড্ডয়ন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করার পর বেলা পৌনে তিনটার দিকে ফ্লাইটটি ঢাকায় চলে আসে।

এ ঘটনায় আকাশে অক্সিজেন সংকটে অসুস্থ হয়ে পড়েন শিশু-মহিলাসহ ৩৮ যাত্রী। বিমানের মধ্যে তাদেরকে অক্সিজেন মাস্ক পরিয়েই ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রীর হাঙ্গেরিগামী ওই ফ্লাইটের ত্রুটির পর ইয়াঙ্গুনগামী এই ফ্লাইটও যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় বিমানের রক্ষণাবেক্ষণ শাখার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিমানের প্রকৌশল শাখার পরিচালক উইং কমান্ডার আসাদুজ্জামান জানান, দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াংগুনের উদ্দেশে ছেড়ে যায় ওই ফ্লাইটটি। আধা ঘণ্টা উড়ার পর এয়ারক্রাফটের কেবিনের ভেতর এয়ার প্রেসারাইজেশন কন্ট্রোল সিস্টম অচল হয়ে পড়ে। এতে অক্সিজেন সংকটে যাত্রীদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে ফের আধঘণ্টা উড়েই ঢাকায় ফিরতে হয়। সন্ধ্যার দিকে ওই ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি আবার ইয়াঙ্গুনের উদ্দেশ্যে উড়াল দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ