যৌন হেনস্তার শিকার সোনম কাপুর!


আবারও আলোচনায় অভিনেত্রী সোনম কাপুর। নারীদের সম্মান এবং সমাজে তাদের অবস্থান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের ভয়াবহ যৌন হেনস্তার অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী নিজের জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্বীকার করেন। অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যা বালান, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট এবং রাধিকা আপ্তে।
বক্তব্য রাখতে গিয়ে সোনম বলেন, “আমায় যৌন হেনস্তা করা হয়েছিল। যখন আমি ছোট ছিলাম, আমি বুঝতে পারছিলাম আমায় যৌন হেনস্তা করা হচ্ছে। এই অনুভূতি খুবই যন্ত্রণাদায়ক ছিল। ”
সোনমের পাশাপাশি যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও। জানিয়েছেন, ছোটবেলায় তার মা তাকে নানা ধরনের অদ্ভুত প্রশ্ন করতেন। যা তখন তাকে খুবই অবাক করত। কিন্তু পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন নানা ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে তার মা আসলে বুঝে নিতে চাইতেন অনুষ্কা কোন ধরনের যৌন হেনস্তার শিকার হচ্ছেন কিনা।
যৌন হেনস্তা নিয়ে বর্তমানে নারীরা সরব হচ্ছেন। এখন নারীরা নিজেদের যন্ত্রণার কথা সরাসরি প্রকাশ করছেন। নারীদের এই সিদ্ধান্ত খুবই সাহসী। এমনভাবেই সকলকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এসব অভিনেত্রীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













