সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসছেন খালেদা

আজ মঙ্গলবার রাত নয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়ে আলোচনা করতে সিনিয়র নেতাদের সঙ্গে বসছেন বিএনপির চেয়ারপারসন দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘রাতে চেয়ারপারসন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এতে চূড়ান্ত হবে সংলাপে কে কে অংশ নেবেন বা কোনো কমিশনারের নাম প্রস্তাব করা হবে কি না।’

বিএনপি কী প্রস্তাব দেবে, এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, ‘চেয়ারপারসনের দেওয়া প্রস্তাব আপনারা ভালোভাবে পড়লে দেখবেন আমরা কী কী প্রস্তাব করব। কারণ সবকিছু ওই প্রস্তাবের মধ্যেই আছে।’

বিএনপির সূত্র বলেছে, বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, তার ওপর আলোচনা করবে বিএনপি। তবে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের বিষয়ে আলোচনা তুললে তারা কয়েকজন সাবেক বিচারপতি ও শিক্ষাবিদের নাম পরামর্শ দিতে পারেন।

আগামী ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে সংলাপে ডেকেছেন রেষ্ট্রপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী