মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিজাব ছাড়া সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করায় মন্ত্রীকে গ্রেফতারের দাবি

সৌদি আরবে সফরে রয়েছেন জার্মানির এক মন্ত্রী। আর তিনি নারী হওয়ায় নতুন করে তাকে ঘিরে সৌদি আরবে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক শুরু হয়েছে দেশটির এক যুবরাজের সাথে সাক্ষাৎকারের পর থেকে। এমনকি গ্রেফতারের দাবিও উঠেছে।

দেশটির রাজধানী রিয়াদে উপ-যুবরাজের সঙ্গে সাক্ষাতের সময় তাকে হিজাব পড়ার অনুরোধ জানায় সৌদি কর্মকর্তারা। কিন্তু জার্মানির ওই মন্ত্রী বলেন, পুরুষের মত নারীদেরও পছন্দ অনুযায়ী পোশাক পড়ার অধিকার থাকা উচিত।

শুধু তাই নয়; তিনি সৌদি কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষা করে হিজাব ছাড়াই সৌদি উপ-যুবরাজের সঙ্গে সাক্ষাত করেন। এ নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক চলছে। সৌদি নাগরিকরা জার্মানির ওই মন্ত্রীর বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননারও অভিযোগ এনেছেন।

জার্মানির এই প্রতিরক্ষা মন্ত্রীর নাম আরসুলা ভন দার লিয়েন। তিনি বর্তমানে সৌদি সফরে আছেন। দেশটির উপ-যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাতের আগে সৌদি কর্মকর্তাদের হিজাব পরার আহ্বান এমন এক সময় নাকচ করে দিলেন; যার এক সপ্তাহ আগে জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

এদিকে, জার্মান মন্ত্রীর হিজাব না পরায় তাকে গ্রেফতারেরও দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। চলতি সপ্তাহেই হিজাব ছাড়া একটি ছবি টুইটারে দেয়ার অভিযোগে সৌদি আরবের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প