নিহত তিন জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে হস্তান্তর


নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।
ঢামেক ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি জানান। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি কর্মকর্তা রুহুল ইসলাম জানান, নিহত তিন জঙ্গির মরদেহগুলো জুরাইন গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা। ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিট স্ট্রং ২৭। অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরী ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













