শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্লেনে ওঠা আরও বিপজ্জনক এই মুহূর্তে, জানাল গবেষণা

বিভিন্ন এয়ারলাইনস-এর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, অনেক সময়েই বৈমানিকরা নিজেদের অসুস্থতাকে লুকোন। কারণ, এতে তাঁদের বেতনের উপরে চাপ পড়ে।

বিমান ভ্রমণে বিপদ কোথায়? জিগ্যেস করাতে জনৈক আড্ডাবাজ চায়ের দোকান কাঁপিয়ে মন্তব্য করেছিলেন, অ্যাক্সিডেন্টের আঁচ পেলে চেন টানা যায় না। কথাটা সত্যি। কিন্তু প্লেনে যদি একথা মাথার মধ্যে ঢুকে যায়, যিনি প্লেন চালাচ্ছেন, সেই পাইলটই ভয়ঙ্করভাবে আত্মহত্যাপ্রবণ। সর্বদাই তাঁর মাথায় ঘুরছে আত্মহননের ইচ্ছা, তা হলে কতটা আরামপ্রদ হতে পারে বিমানযাত্রা?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, পাইলট পেশার মধ্যে হাজার হাজার মানুষই অবসাদে আক্রান্ত। এবং এঁদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ আত্মহত্যাপ্রবণ। ‘এনভায়রনমেন্টাল হেলথ’ নামক জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে প্রদত্ত হিসাব অনুযায়ী, বিশ্বের ১৪০,০০০ পাইলটের মধ্যে ৫,৭০০০ জনেরও বেশি আত্মহননেচ্ছা পোষণ করেন। অনেক সময়েই দেখা গিয়েছে স্ট্রেস ও ডিপ্রেশনের কারণে পাইলটরা অসুস্থ হয়ে পড়ছেন। গবেষকরা দেখিয়েছেন, বেশিরভাগ পাইলটই তাঁদের অবসাদকে চেপে রেখে ককপিটে বসেন। কেরিয়ারে দাগ লাগার ভয়ে তাঁরা প্রকাশ করতেই চান না তাঁদের এই অসুখের কথা।

নাম-পরিচয় গোপন রাখা হবে, এই শর্তে পাইলটরা গবেষণাদলের সমীক্ষায় রাজি হয়েছিলেন। তাতে দেখা গেল, একমাসের মধ্যে উড়ানে অংশ নিয়েছেন, এমন ১৮৪৮ পাইলটদের মধ্যে ২৩৩ জনই অবসাদে আক্রান্ত। এই ভয়াবহ অবসাদের কারণ হিসেবে গবেষকদল জানিয়েছে, পারিবারিক গোলযোগ থেকে শুরু করে যৌন হেনস্থা— বহু কিছুই রয়েছে। মহিলা পাইলটদের ক্ষেত্রে অবসাদের মাত্রা অনেক বেশি বলে জানাচ্ছে সমীক্ষা।

ওদিকে ব্রিটিশ এয়ারলাইন পাইলটস’ অ্যাসোসিয়েশন-এর উড়ান-নিরাপত্তা বিষয়ক আধিকারিক রব হান্টার জানিয়েছেন, পাইলটরা সাধারণত শারীরিক ও মানসিকভাবে সুসাস্থ্যের অধিকারীই হন। কিন্তু জীবনের ওঠানামায় কিছু পাইলট অবসাদে ভুগতেই পারেন। এক্ষেত্রে প্রয়োজন তাঁদের কাজের পরিবেশের বদল। সেটা তৈরি হওয়া সহজ কাজ নয়, সেকথাও প্রকারান্তরে স্বীকার করেছেন তিনি।

ওদিকে, বিভিন্ন এয়ারলাইনস-এর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, অনেক সময়েই বৈমানিকরা নিজেদের অসুস্থতাকে লুকোন। কারণ, এতে তাঁদের বেতনের উপরে চাপ পড়ে। স্ট্রেস-ডিপ্রেশনের মতো মারাত্মক ব্যাধিকে তাই চেপে গিয়েই তাঁদের ককপিটে বসতে হয়।
বিপদে থাকেন যাত্রীরা। বলাই বাহুল্য, এই বিপদ ক্রমেই বাড়ছে।-এবেলা

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি