ভারত-রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বিদেশি অতিথিদের এ সংবর্ধনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।
মিত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘এ দেশের নতুন প্রজন্ম আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে।’ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যরা তাঁদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে তারা যেখানে যুদ্ধ করেছিলেন সেখানকার স্মৃতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, একসঙ্গে বিজয় উৎসব পালন করতেই এ আমন্ত্রণ। এ সময় বাংলাদেশে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













