দক্ষিণ চীন সাগরে ভারি অস্ত্র মোতায়েন চীনের


দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে কৃত্রিম দ্বীপ তৈরির পর সেখানে ভারি অস্ত্র মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গেছে কৃত্রিম দ্বীপের চারটি ভিন্ন অংশে ভারি অস্ত্র স্থাপন করেছে দেশটি।
সিএনএন তার প্রতিবেদনে জানায়, চীনের এই অস্ত্র স্থাপনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তাহীন এক পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সঙ্গে হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অমীমাংসিত বেশ কিছু বিষয়। ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যেই অবস্থার সৃষ্টি করেছে, তাতে এ সম্ভাবনা আরো বেড়ে যাবে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা।
এশিয়া মেরিটাইম টেরেন্সপারেসি ইনিশিয়েটিভ (এএমটিআই) এই স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় দ্বীপটির চারদিকে তাক করা চারটি বিমান ধ্বংসকারী অস্ত্র এবং তার পাশাপাশি আরো বেশ কিছু অস্ত্র এখানে এনে রেখেছে।
তিনটি কৃত্রিম দ্বীপে এরই মধ্যে যুদ্ধ বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য রানওয়ে তৈরি করেছে চীন।
এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোন আইন অমান্য না করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। এগুলো নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। অন্যদের আক্রমণের কোন ইচ্ছা চীনের নেই।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দরজায় এসে কেউ আক্রমণের কথা ভাবলে আমরা নিশ্চয়ই তার উপযুক্ত জবাব দেব। সিএনএন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













