রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বাধীন ও নিরপেক্ষভাবে ইসি গঠনের আহ্বান এরশাদের

স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাপার চেয়ারম্যান এ আহ্বান জানান।

এরশাদ বলেন, ‘ইসি গঠন নিয়ে দেশে কোনো আইন নেই। যেহেতু আইন নেই তাই আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে গঠন করা হোক।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছি। আগামী ২০ তারিখে জাপার প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। সেখানে নির্বাচন কমিশন গঠন নিয়ে পার্টির বক্তব্য তুলে ধরা হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ভালো করবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন এরশাদ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শাহানারা বেগম, জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী