রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বড়দিন ও থার্টিফাস্ট নাইটে ডিএমপির নির্দেশনা

বড়দিন ও থার্টিফাস্ট নাইটে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ সর্তকতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন। পাশাপাশি এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে বলা হয়েছে।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জোনের উপ কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার ও ঢাকার ৪৯টি থানার ওসিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন এমন দুইজন পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানায়, পুলিশের আগাম বেশকিছু তৎপরতায় ঢাকায় বড় ধরনের কোনো নাশকতা বা বিশৃঙ্খলার শঙ্কা নেই বলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

ডিএমপি কমিশনার সবার বক্তব্য শুনে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে করতে এখন থেকেই নজরদারির নির্দেশ দেন। পাশাপাশি এ দুটি বড় অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলারও নির্দেশনা দেন তিনি।

এছাড়া রাজধানীর থানাগুলোতে চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টির অপতৎপরতাসহ এধরনের নিয়মিত অপরাধ প্রবণতা কমে আসায় মাঠ পর্যায়ে পুলিশের প্রশংসাও করেন কমিশনার। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির এ ধারা অব্যাহত রাখতে হবে।’

তিনি ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি নেতিবাচক কাজের জন্য শাস্তির মুখোমুখিও হওয়ার বিষয়টিও তাদের অবহিত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ