সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীন ড্রোন ফেরত দেবে, আশা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে জব্দ করা একটি ড্রোন ফেরত পাওয়ার বিষয়ে ‘সমঝোতা হয়েছে’।

স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করে চীন। তবে কী কারণে ড্রোনটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি চীনের পক্ষ থেকে।

চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র ঘটনাটিকে অতিরঞ্জিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ড্রোনটি ‘চুরি করেছে’।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, ‘চীনকে আমাদের বলা উচিত, তারা যে ড্রোনটি চুরি করেছে, সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক।’

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, মনুষ্যবিহীন ডুবোযান (ইউইউভি) হিসেবে পরিচিত ড্রোনটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হচ্ছিল।

ড্রোনটি দ্রুত ফেরত দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে পেন্টাগন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আমরা একটি সমঝোতায় এসেছি, যার মাধ্যমে চীনারা ইউইউভিকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প