এডেনে আত্মঘাতী বোমা হামলা অন্তত ৩০ সৈন্য নিহত


ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে রবিবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ ইয়েমেনী সৈন্য নিহত হয়েছে। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। দেশটির কর্মকর্তা ও চিকিৎসা কর্মীরা একথা জানান।
এডেনের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৈন্যরা তাদের বেতন নেয়ার জন্য জমায়েত হলে সেখানে এ হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













