বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছে ৫ কেজি সোনা
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। জহিরুল ইসলাম নামের ওই ব্যক্তি রবিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন। এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার সোনার ওজন চার কেজি ৮৭০ গ্রাম; দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা বলে আহসানুল কবির জানান। আজ সোমবার ভোরে জহিরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













