টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু


টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু (পূর্ব) থানার ওসি, মো. আছাবুর রহমান।
নিহত পিকআপ চালক মোকসেদুল আলমের (৩০) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামে।
ওসি আছাবুর বলেন, শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গমুখী একটি বাস ও ঢাকামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোকসেদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী ও পিকআপের সহকারী আহত হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও পিকআপ জব্দ করলে বাসচালককে আটক করতে পারেনি। বাসচালক পালিয়ে গেছে বলে জানান ওসি আছাবুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













