বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিলারি না ট্রাম্প ? কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ? জানা যাবে আজ

১৯ ডিসেম্বর আমেরিকার কংগ্রেস ভবনগুলোতে ভোট দেবেন বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত ইলেক্টোররা। সোমবার ৫৩৮ জন ইলেক্টোর তাদের ভোট দিয়ে চূড়ান্তভাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন, তিনিই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। ফলে সারা বিশ্বের নজর এখন দেশটিতে। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? হিলারী না ট্রাম্প?

প্রত্যেক ইলেক্টোরকে ছ’টি করে ব্যালট পেপার সই করতে হবে। এর মধ্যে দু’টি ব্যালট যাবে জাতীয় আর্কাইভে, একটি সিনেটের প্রেসিডেন্টের কাছে, দু’টি রাজ্যের প্রধান নির্বাচন অফিসারের কাছে এবং একটি ব্যালট যাবে স্থানীয় বিচারকের কাছে।

প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত থাকলেও দেশটির নির্বাচন প্রক্রিয়ার কারণে তাকে আরো একটি ধাপ পার হতে হবে।

সবশেষ ধাপ হিসেবে জানুয়ারির ৬ তারিখে গোনা হবে ইলেক্টোরাল কলেজ ভোট। আর ভোট গোনা কার্যক্রমে সভাপতিত্ব করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ভোট গোনা শেষ হলেই নিশ্চিত হয়ে যাবে কে যাচ্ছেন হোয়াইট হাউজে।

যদিও আমেরিকার সংবিধানে ইলেক্টোরাল কলেজ ভোট আনুষ্ঠানিকতা মাত্র। তবে ২০১৬ সালে ইলেক্টোরাল কলেজের ভূমিকায় পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকজন সদস্য এখনো তাদের ভোটের ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ ওঠায় ট্রাম্পকে ভোট না দেয়ার চিন্তা-ভাবনা করছেন অনেকেই। তাই ইলেক্টোরদের ওপরই নির্ভর করছে আমেরিকার ভবিষ্যত প্রেসিডেন্ট ভাগ্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প