তুরস্কে গুলিবিদ্ধ রাশিয়ার রাষ্ট্রদূত মারা গেছেন


তুরস্কের আঙ্কারায় গুলিবিদ্ধ রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ মারা গেছেন।
ধারণা করা হচ্ছে, সিরিয়ার আলেপ্পোয় রাশিয়া জড়িত হওয়ার প্রতিবাদ হিসেবে রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারী গুলি চালানোর সময় সিরিয়া, আলেপ্পো বলে চিৎকার করছিলেন। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করায় এ হত্যাকাণ্ডের আগের দিন রাশিয়াবিরোধী বিক্ষোভ হয় তুরস্কে।
সোমবার আঙ্কারায় একটি ফটো গ্যালারি পরিদর্শনের সময় তুর্কি পুলিশের এক সদস্য কারলভকে গুলি করেন। হামলাকারী এই পুলিশ সদস্যের নাম মেলভলুত মেরত আইদিনতাস (২২)। তবে তার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













